× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৪, ০৬:৩৩ পিএম

বাংলাদেশকে আরও ৬০০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৪, ০৬:৩৩ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশকে ৬০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বুধবার (১৮ ডিসেম্বর) এডিবির সঙ্গে সরকারের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এদিন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, বাংলাদেশ সরকারের পক্ষে নীতি সংস্কারভিত্তিক এই ঋণচুক্তি স্বাক্ষর করেন ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এডিবির পক্ষে ঋণচুক্তি স্বাক্ষর করেন অফিসার্স ইনচার্জ জিংবো নিং। এসময় বাংলাদেশ সরকারের ও এডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশকে চুক্তির আওতায় ‘স্ট্রেনদেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্ন্যান্স প্রগ্রাম, সাবপ্রগ্রাম-১’-এর জন্য ৯১ বিলিয়ন ৭৬৪ মিলিয়ন জাপানি ইয়েন, যা ৬০০ মিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য প্রদান করবে এডিবি।

ইতিমধ্যে ঋণচুক্তি অনুযায়ী, এ কর্মসূচির পূর্বশর্তগুলো অর্জিত হয়েছে।  অর্থ মন্ত্রণালয়ের অধীন অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ,প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন এবং যৌথ মূলধন কম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর, পরিকল্পনা কমিশনের অধীন কার্যক্রম বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বাস্তবায়িতব্য এ কর্মসূচিটির নীতি সংস্কারের উদ্দেশ্য হলো দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা শক্তিশালী এবং বেসরকারি খাতের উন্নয়নে স্বচ্ছ ও জবাবদিহিমূলক নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করা।

ঋণচুক্তি অনুযায়ী কর্মসূচিটির প্রধান প্রধান নীতি সংস্কারের ক্ষেত্রসমূহ হলো-

১. আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালীকরণ।

২. রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাসমূহের ব্যবস্থাপনা ও বিনিয়োগের পরিবেশ উন্নীতকরণ।

৩. বাণিজ্য নীতি ও লজিস্টিকস শক্তিশালীকরণ।
 

Link copied!