× UCB Sticker Card
রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০২:৩৪ এএম

শ্রীলঙ্কায় ডেঙ্গুতে মৃত ৬১, আক্রান্ত ৮০ হাজার

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০২:৩৪ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কায় ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনক হারে বেড়েই চলেছে। দেশটির জাতীয় ডেঙ্গু নিয়ন্ত্রণ ইউনিট (এনডিসিইউ)-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৬১ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৮০ হাজার ৯০৫ জনে পৌঁছেছে।

এনডিসিইউ জানিয়েছে, গত ২৪ জুলাই পর্যন্ত শুধু জুলাই মাসেই ২৫ হাজার ৫৩০ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর আগে জুন মাসে ২১ হাজার ৫৩৪ জন এবং মে মাসে ৮ হাজার ৫৯০ জন আক্রান্ত হয়েছিলেন। ফলে চলতি বছরের মধ্যে জুলাই মাসেই সর্বোচ্চ সংখ্যক সংক্রমণ রেকর্ড করা হয়েছে।

জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, গামপাহা জেলায় সর্বোচ্চ ১৭ হাজার ১৩৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এরপর রয়েছে কলম্বো, যেখানে আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ১৪০ জন। মাতারা জেলায় শনাক্ত হয়েছে ৫ হাজার ৫৭৪ জন রোগী। এছাড়া ক্যান্ডি, কালুতারা, রত্নপুরা ও গল জেলাতেও উল্লেখযোগ্য সংখ্যক সংক্রমণ রেকর্ড করা হয়েছে।

প্রদেশভিত্তিক তথ্য অনুযায়ী, পশ্চিম প্রদেশে সর্বাধিক ৪২ হাজার ৮৩৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, যা দেশের মোট আক্রান্তের অর্ধেকেরও বেশি। দক্ষিণ প্রদেশে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ২৬০ জন এবং মধ্য প্রদেশে ৬ হাজার ৯২৪ জন।

ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণে স্বাস্থ্য কর্তৃপক্ষ বাড়ি বাড়ি পরিদর্শন, সচেতনতামূলক কার্যক্রম এবং মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে। পাশাপাশি আবহাওয়ার পরিবর্তনের কারণে ডেঙ্গুর ঝুঁকি বেড়ে যাওয়ায় জনগণকে বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

Link copied!