× UCB Sticker Card
বুধবার, ০১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৬:৩০ পিএম

নরসিংদীতে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৬:৩০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নরসিংদীর সদর উপজেলার মাধবদী পৌরসভার মহিষাশুড়া ইউনিয়নে এক বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে আওলাদ হোসেন (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ পাওয়ার এক ঘণ্টার মধ্যেই তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাটি সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলার ভরতের কান্দা গ্রামে ঘটে।

পুলিশ জানায়, একই গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে আওলাদ হোসেন পাশের বাড়ির ২২ বছর বয়সী বাকপ্রতিবন্ধী তরুণীকে ফুসলিয়ে নিজের বসতঘরে নিয়ে যান। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে।

ঘটনার পর ভুক্তভোগীর মা মাধবদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুকের নির্দেশনায় মাধবদী থানা পুলিশ অভিযান চালিয়ে এক ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

মাধবদী থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন জানান, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!