× UCB Sticker Card
বুধবার, ০১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৬:৩৭ পিএম

শার্শায় তরুণীকে ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৬:৩৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

যশোরের শার্শা উপজেলায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) দুপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন উপজেলার উলাশী ইউনিয়নের গিলাপোল গ্রামের সাহেব আলীর ছেলে আবুল কালাম অপু এবং একই গ্রামের সেকেন্দার বাদশার ছেলে সাব্বির হোসেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে উপজেলার বর্ণমালা বিদ্যাপীঠের পেছনে একটি পুকুরের পূর্বপাড়ে বকতিয়ারের আমবাগানসংলগ্ন বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার (৩০ জুন) রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে শার্শা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

শার্শা থানার ওসি শামিনুল হক বলেন, মামলার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার ভিত্তিতে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

Link copied!