× UCB Sticker Card
বুধবার, ০৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৮:৩২ পিএম

কালীগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন যৌথ মহড়া পরিদর্শন করলেন সেনাপ্রধান

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৮:৩২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের নতুনবাজার এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন যৌথ মহড়া পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বুধবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে সেনাবাহিনীর হেলিকপ্টারে মহড়াস্থলে পৌঁছান তিনি। সেখানে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের অংশগ্রহণে পরিচালিত রণকৌশল, সমন্বিত অভিযান পরিচালনার সক্ষমতা এবং অপারেশনাল প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে সেনাপ্রধান উপস্থিত সেনা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা পেশাদারিত্ব, শৃঙ্খলা ও প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় যেকোনো সংকটময় পরিস্থিতিতে জনগণের পাশে থেকে দায়িত্ব পালনে সেনাসদস্যদের নির্দেশনা দেন।

মহড়া পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল নোমান, জেলা পুলিশ সুপার আশিস বিন হাসান এবং বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে যুদ্ধ প্রস্তুতি, সমন্বিত অভিযান পরিচালনা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ গ্রীষ্মকালীন যৌথ মহড়ার আয়োজন করা হয়েছে।

এদিকে সেনাপ্রধানের আগমনকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। স্থানীয়দের মধ্যেও এ ঘটনাকে ঘিরে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Link copied!