× UCB Sticker Card
শনিবার, ১১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৭:০৪ পিএম

এইচএসসি পরীক্ষায় নকলের সুযোগ না পেয়ে পরীক্ষাকেন্দ্রে গোলাগুলি, আহত ১০ জন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৭:০৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভোলার চরফ্যাশনে উপজেলায় এইচএসসি পরীক্ষা শেষে একটি পরীক্ষা কেন্দ্রকে ঘিরে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কলেজ পরিচালনা কমিটির সভাপতিসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (১১ জুলাই) দুপুরে চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরীক্ষা চলাকালে নকলের সুযোগ না পাওয়াকে কেন্দ্র করে একদল পরীক্ষার্থী ও বহিরাগত বিক্ষুব্ধ হয়ে কেন্দ্রে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় দায়িত্বরত শিক্ষকরা প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ ও নিরাপত্তাহীন অবস্থায় ছিলেন বলে অভিযোগ রয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষুব্ধদের সঙ্গে সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনাস্থলে ধারণ করা ভিডিও ফুটেজে পুলিশকে গুলি ছুড়তে দেখা যায়। তবে কী ধরনের গুলি ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ঘটনার বিষয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের বক্তব্য জানার চেষ্টা চলছে। তাদের বক্তব্য পাওয়া গেলে এ প্রতিবেদন হালনাগাদ করা হবে।

Link copied!