× UCB Sticker Card
রবিবার, ১২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ১০:১৭ এএম

পেকুয়ায় বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ১০:১৭ এএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

কক্সবাজারের পেকুয়ায় বন্যার পানিতে ডুবে মুশফিকুর রহিম নামের ২১ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বলিরপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। সে ওই এলাকার সৌদি প্রবাসী নাছির উদ্দীনের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে বাড়ির সবাই রাতের খাবার খেতে গেলে অগোচরে শিশুটি বাড়ির উঠানে বন্যার পানিতে পড়ে যায়। পরে তার পরিবারের লোকজন তাকে না পেয়ে খুঁজতে থাকে।

এক পর্যায়ে উঠানে বন্যার পানিতে ভাসমান অবস্থায় শিশুকে দেখতে পায়। তাকে উদ্ধার করে দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে স্থানীয় ইউপি সদস্য শাহেদুল ইসলাম মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন। 

রূপালী বাংলাদেশ

Link copied!