× UCB Sticker Card
রবিবার, ১২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ১১:৫০ এএম

গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শনে সেনাপ্রধান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ১১:৫০ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ২০২৬-এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন।

গত ১১ জুলাই ২০২৬ তিনি ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়া এবং ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল এরিয়ায় অনুষ্ঠিত গ্রীষ্মকালীন প্রশিক্ষণের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সেনাপ্রধান বাস্তবধর্মী প্রশিক্ষণ, যুদ্ধ প্রস্তুতি, পেশাগত দক্ষতা এবং প্রশিক্ষণের সার্বিক মান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি বিভিন্ন পদমর্যাদার সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় ও কুশলাদি বিনিময় করেন।

এছাড়া, সেনাপ্রধান সেনাসদস্যদের উদ্দেশে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং পেশাগত উৎকর্ষ, দক্ষতা বৃদ্ধি ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!