× UCB Sticker Card
শনিবার, ১১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৮:১১ পিএম

ধর্ম পছন্দ করে না একটা গোষ্ঠী প্রশাসনে বিচরণ করছে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৮:১১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আ ফ ম খালিদ হাসান বলেন, ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে আমাদের আত্মপরিচয় বিলীন করা হয়েছে। তিনি আরও বলেন, ধর্ম পছন্দ করে না এমন একটা গোষ্ঠী আমাদের প্রশাসনে বিচরণ করছে। আমাদের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সহ শিক্ষার প্রতিটি স্তরে ধর্মীয়, নৈতিক ও আদর্শিক শিক্ষা ব্যবস্থা চালুকরণের মাধ্যমে শিক্ষাখাতে আমূল সংস্কার করতে হবে।

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে ‘জুলাই বিপ্লবোত্তর শিক্ষা সংস্কার ও ভবিষ্যৎ রূপরেখা’- শীর্ষক সেমিনার শনিবার (১১ জুলাই) বিকালে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সেমিনারে প্রধান বক্তা দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেন, হিউম্যান রিসোর্সের জন্য অবশ্যই শিক্ষা ব্যবস্থার সংস্কার করতে হবে। বিদ্যমান শিক্ষা ব্যবস্থায় মানুষকে হিউম্যান রিসোর্স (মানব সম্পদ) হিসেবে গড়ে তোলা সম্ভব হবে না। তিনি আরও বলেন, জাতি হিসেবে টিকে থাকতে হলে, বিশ্ব বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অবশ্যই শিক্ষা ব্যবস্থায় বৈষম্য বন্ধ করে নতুন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। শিক্ষা ব্যবস্থার অন্যতম উপকরণ হচ্ছে বই। তাই সকল সেক্টরের পৃথক পৃথক বই লেখা বৃদ্ধি করতে হবে। শিক্ষকদের রাজনীতি করণ থেকে বেরিয়ে আসতে হবে। কারণ শিক্ষকরা রাজনীতিতে যুক্ত থাকলে শিক্ষক নিয়োগে, ভিসি নিয়োগে দলীয়করণ করা হয়৷ ফলে অযোগ্যরা নিয়োগ পেয়ে যায়। যোগ্যরা নিয়োগ বঞ্চিত হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান ইলিয়াস মোল্লা এমপি বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থা লক্ষ্যহীন। তাই লক্ষ্য স্থির করে আমাদের শিক্ষা নীতি প্রণয়ন করতে হবে। তিনি আরও বলেন, আমাদের তরুণ প্রজন্ম যাদের কাছে ন্যায় বিচার চেয়েছে তাদের নিজেদেরই ইনসাফের জ্ঞান নাই। জাস্টিস বিহীন নেতৃত্বের কাছে ন্যায় বিচার পাওয়া যাবে না। এজন্য এমন প্রজন্ম ও নেতৃত্ব তৈরি করতে হবে যাদের মাঝে ইনসাফ ও জাস্টিসের জ্ঞান থাকবে। সেজন্য শিক্ষাখাতে সংস্কার অত্যন্ত জরুরি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, ১৯৫ টি দেশের মধ্যে আমরা ১২২ তম। এটি ক্রমেই ১৯৫ এর দিকে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, শিক্ষা সংস্কারের মাধ্যমে রাষ্ট্র সংস্কার সম্ভব হবে যদি সরকার দেশ গড়তে চায়। সরকারের স্বদিচ্ছা ব্যতিত রাষ্ট্র সংস্কার সহজ নয়।

শহীদ জাবের ইব্রাহিমের মা, সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ রোকেয়া বেগম বলেন, দেশ সংস্কার ব্যতিত শিক্ষা সংস্কার হবে না। তিনি বলেন, শহীদ জাবের ইব্রাহিম সহ জুলাইয়ের শহীদ এবং আহত ও পঙ্গুত্ব বরণকারীরা রাষ্ট্র সংস্কার চেয়েছে, সংশোধন নয়। তাই সংবিধান সংস্কারের উদ্যোগ নিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দল সরকারকে সার্বিক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সাবেক সিনিয়র সচিব ড. খ ম কবিরুল ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থান নয় এটি ছিল জুলাই বিপ্লব। তবে এই বিপ্লব শেষ হয়নি। তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থা অনেকটা ড্যামেজ হয়ে গেছে। এজন্য শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে।

ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, উন্নত বিশ্বে শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়। কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ভারতীয় প্রেসকিপশনে আওয়ামী লীগ তৈরি করেছে। এই শিক্ষা ব্যবস্থায় কেবলমাত্র কেরানি তৈরি হবে।

লেখক ও ইসলামিক চিন্তাবিদ মুফতি আলী হাসান উসামা বলেন, এমন একটা শিক্ষা নীতি প্রয়োজন যেখানে কোনো বৈষম্য থাকবে না। তিনি বলেন, দেখা যায় মাদ্রাসার শিক্ষার্থীদের সমাজের তৃতীয় শ্রেণীর মনে করা হয়! এখfন থেকে বেরিয়ে এসে শিক্ষাকে সর্বজনীন করতে হবে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান এমপি বলেন, মানুষ যা বলে, সেটি না করা আল্লাহর কাছে অপছন্দ। তাই মানুষের দায়িত্ব হচ্ছে, মুখে যা বলবে কাজে তাই করবে। তিনি আরও বলেন, যেই শিক্ষা গ্রহন করলে জাহান্নামে যেতে হবে সেই শিক্ষা ব্যবস্থা বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে।

Link copied!